Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ১৫:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তদের হামলায় উজ্জল হোসেন (৩০) নামে এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আড়ানগর ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত উজ্জল হোসেন উপজেলার বংশীবাটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি ছাগলের ব্যবসা করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জল হোসেন বড়থা বাজার থেকে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় শিমুলতলী এলাকায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে যায়। পরে জাহিদ হাসান নামের এক মোটরসাইকেল আরোহী তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলে স্থানীয়দের সহযোগিতায় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের স্ত্রী শাকিলা বেগম জানান, তার স্বামীর প্রতিদিনের মতো ব্যবসা শেষে বাড়ি ফেরার কথা ছিল। রাত ১০টার দিকে খবর পান উজ্জলকে কেউ কুপিয়ে আহত করেছে। পরে হাসপাতালে গিয়ে মৃত অবস্থায় দেখতে পান তাকে। এ ঘটনায় দোষীদের গ্রেফতার করে তাদের শাস্তির দাবি জানান তিনি।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে আরিফ হোসেন ও সাগর নামের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সারাবাংলা/এসডব্লিউ