Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বাঁধ নির্মাণে ধীরগতি, অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সুনামগঞ্জ: হাওড়ে ফসল রক্ষার উদ্দেশ্যে নেওয়া বাঁধ নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি এবং নির্মাণে ধীরগতির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জেলা শহরের আলফাত স্কয়ারে ‘হাওড় বাঁচাও আন্দোলন’-এর জেলা কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুলের সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন একই সংগঠনের শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু সাঈদ। মানববন্ধনে বক্তব্য দেন ওই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদার ও সুখেন্দু সেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, সাংগঠনিক সম্পাদক শহীদ নুর আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, হাওড়ের অনেক বাঁধ অক্ষত ছিল। কিন্তু লুটপাট এবং দুর্নীতির উদ্দেশ্যে সেই অক্ষত বাঁধে বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়াও বাঁধের কাজ এখন পর্যন্ত ৩০% সম্পন্ন হলেও, পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে যে ৬০% কাজ সম্পন্ন হয়েছে।

বক্তারা দাবি করেন, এই পার্সেন্টেজ অফিসে বসে করা হয়েছে, যা একেবারেই ভিত্তিহীন।

বক্তারা আরও বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণের কাজ সম্পন্ন না হয়, তাহলে সংগঠনের ১২টি উপজেলার কমিটির নেতাদেরকে নিয়ে আইনের আশ্রয় নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর