Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন যুবদল সভাপতি বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ২০:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: নরসিংদীর পলাশে সিমেন্ট কারখানায় চাঁদাবাজির মামলায় গ্রেফতার ডাঙ্গা যুবদলের সভাপতি মনির উজ্জামান মনিরকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জেলা যুবদলের সহ-দফতর সম্পাদক নাজমুল ইসলাম সুমনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে।

তথ্যটি নরসিংদী জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের আদর্শ এবং নীতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনিরকে বহিষ্কার করেছে জেলা যুবদল। পাশাপাশি মনির উজ্জামান মনিরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ এবং সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান।

গত ৫ জুলাই রোববার রাতে নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং পরের দিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে, গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানার ড্রেজারে ডাঙ্গা ইউনিয়নের যুবদল নেতা মনিরের নির্দেশে তার লোকজন হামলা চালায়। নদীপথে দুটি ট্রলারে করে ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল কারখানায় ঢুকে কারখানার শ্রমিকদের ছয়টি কক্ষে ভাঙচুর চালায় এবং মোবাইল, ল্যাপটপ ও মালামাল লুট করে নেয়। হামলায় অন্তত ৭ জন শ্রমিক আহত হন। পরে, পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থল গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় সিমেন্ট কারখানা কর্তৃপক্ষ বহিষ্কৃত মনিরকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬ জনকে অভিযুক্ত করে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।

এ দিকে মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে বহিষ্কৃত মনিরকে কোর্টে তোলা হলে তার মুক্তির দাবিতে আদালত চত্ত্বরে বিক্ষোভ মিছিল করে তার সমর্থিত কয়েক শতাধিক নেতাকর্মীরা।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো