Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে ধরা পড়ল ১১ কেজির বিরল ‘জলখাসি’ কচ্ছপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১২:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পাণ্ডারখালে জেলেদের জালে ধরা পড়েছে বিরল এক বয়স্ক কচ্ছপ, স্থানীয় ভাষায় যাকে বলা হয় ‘জলখাসি’। কচ্ছপটির ওজন প্রায় ১১ কেজি ২০০ গ্রাম। বর্তমানে এটি সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এক মাছ ব্যবসায়ীর কাছে রাখা আছে।

রোববার (১৬ নভেম্বর) সকালে লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, ইব্রাহিমপুরের ব্যবসায়ী বাবু মিয়া একটি প্লাস্টিকের ড্রামে কচ্ছপটিকে বেঁধে রেখেছেন। মানুষের উপস্থিতি টের পেলেই কচ্ছপটি ধারালো নখ ও দাঁত বের করে আক্রমণাত্মক আচরণ করছে।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কয়েকজন ব্যবসায়ী কচ্ছপটির জন্য ২২ হাজার টাকা পর্যন্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে মালিকের আশা বেশি হওয়ায় তারা ক্রয় না করেই ফিরে যান।

বিজ্ঞাপন

বাবু মিয়া জানান, শনিবার বিকেলে পাণ্ডারখালের জেলেদের জালে কচ্ছপটি ধরা পড়ে। পরে তা বিক্রি হয় নূরপুর গ্রামের বুরহানের কাছে, এবং তিনি ফোনে জানালে বাবু মিয়া সুনামগঞ্জে এনে নিজের কাছে রাখেন।

তিনি বলেন, “বাজারে আলোচনায় থাকে বা নজর কাড়ে এমন জিনিসই আমি সাধারণত কিনি। কচ্ছপটির বয়স অনেকে প্রায় ৫০ বছর বলছেন। এখন পর্যন্ত ২২ হাজার টাকা দাম পেয়েছি, আরও ভালো দাম পেলে বিক্রি করব।”

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর