Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ১১টি ভারতীয় গরু ও মদ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ০৮:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ: জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২ জানুয়ারি) ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এসব মদ ও গরু জব্দ করে বলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পাঁচটি পৃথক অভিযানে মোট ৬৬ বোতল ভারতীয় মদ এবং ১১টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। এর মধ্যে ফতেপুর বিওপির টহল দল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে ৩৭ বোতল মদ, আর রঘুনাথপুর বিওপির টহল দল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকরিচর গ্রাম থেকে ২৯ বোতল মদ জব্দ করে।

বিজিবি আরও জানায়, এছাড়া মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে তিনটি, মনাকষা বিওপি এলাকা থেকে একই ইউনিয়নের সেতারাপাড়া গ্রাম থেকে একটি এবং বাখেরআলী বিওপির টহল দল সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সোনাদিয়ারচর গ্রাম থেকে সাতটি গরু জব্দ করে।

বিজ্ঞাপন

বিজিবির ভাষ্য অনুযায়ী, জব্দকৃত মদ ও গরুর আনুমানিক দাম প্রায় ২৩ লাখ টাকা। জব্দ মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নজরদারি বজায় রাখছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর