Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় যাওয়ার পথে টাঙ্গাইলে ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ২০:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: দেশে ফিরে প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া যাওয়ার পথে টাঙ্গাইলে যাত্রাবিরতি করে তিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন ও দোয়া মাহফিলে অংশ নেবেন।

বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্র জানায়, ১১ জানুয়ারি সকাল ৯ থেকে ১০টার মধ্যে ঢাকা থেকে সড়ক পথে যাত্রা শুরু করবেন তারেক রহমান। দুপুর আনুমানিক ১টায় তিনি টাঙ্গাইলে পৌঁছাবেন। সেখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন।

বিজ্ঞাপন

এ সময় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির কেন্দ্রীয়, জেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এদিকে, ঢাকার বাইরে তারেক রহমানের এটি প্রথম কর্মসূচি হওয়ায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। তার আগমন উপলক্ষ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে অভিবাদন জানাবেন।

সূত্র জানায়, টাঙ্গাইল জেলার মির্জাপুর অংশ থেকেই তারেক রহমানকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বলয় গড়ে তুলতে প্রশাসনও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের পর প্রথম জেলা সফর হিসেবে টাঙ্গাইলে আসছেন। এই সফরকে ঘিরে টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইনশাল্লাহ, আমরা সর্বোচ্চ সম্মানের সঙ্গে তাকে সংবর্ধনা জানাবো। আমরা টাঙ্গাইলবাসী অধীর আগ্রহে অপেক্ষায় আছি তাকে স্বাগত জানাতে।

তিনি আরও বলেন, তারেক রহমানের আগমন ও দোয়া মাহফিল সফল করতে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিল জাপান!
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২২

আরো

সম্পর্কিত খবর