Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মওলানা ভাসানীর ত্যাগ বিএনপির জন্য চিরঋণ: আলাল

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১৭:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপির রাজনীতির তিন প্রজন্ম—বেগম খালেদা জিয়া, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমান—জাতীয়তাবাদী দীক্ষা ও দেশপ্রেমের শিক্ষার ক্ষেত্রে মওলানা ভাসানীর কাছে চিরঋণী।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, সাধারণ জীবনযাপন করলেও মওলানা ভাসানী অসাধারণ চিন্তার অধিকারী ছিলেন এবং তার চিন্তাধারা রাজনৈতিক বাস্তবতায় প্রয়োগ করতে পারদর্শী ছিলেন। তিনি বলেন, মাওলানা ভাসানী যে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করতেন, সেটিই পরবর্তীতে দেশে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক প্রতীকের একটি হয়ে ওঠে। জিয়াউর রহমান এ প্রতীককে জনগণের কাছে উপহার দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ভাসানীর জীবনদর্শন ‘সিম্পল লিভিং, হাই থিংকিং’ আজও রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্য অনুসরণীয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির সদস্য সচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সঞ্চালনা করেন কৃষকদলের সাবেক দফতর সম্পাদক এস কে সাদি।

এছাড়াও বক্তব্য দেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমানসহ আরও অনেকে।

আলোচনা সভার শেষে মওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর