Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোনামসজিদ বন্দর দিয়ে এলো ১১৮৮ টন ভারতীয় চাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৮:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ: প্রায় পৌণে দুই মাস বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও চাল আমদানি শুরু হয়েছে। ভারতের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর পর্যন্ত মোট ১ হাজার ১৮৮ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল বন্দরে প্রবেশ করেছে।

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমদানির অনুমতি পাওয়ার পর থেকেই চাল প্রবেশ শুরু হয় এবং কয়েক দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ চাল বন্দরে এসেছে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হুমায়ন কবির বলেন, আমদানি করা চালের প্রকারভেদ অনুযায়ী প্রতি কেজিতে গড়ে ৫০ থেকে ৭০ টাকা ব্যয় পড়ছে।

বিজ্ঞাপন

সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, এর আগে গত বছরের ৩ ডিসেম্বর সর্বশেষ ৫৬৩ দশমিক ৭ মেট্রিক টন চাল আমদানি হয়েছিল। এরপর দীর্ঘ সময় এ বন্দর দিয়ে চাল আমদানি কার্যক্রম বন্ধ ছিল।

বিজ্ঞাপন

রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর