Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুতুপালং ক্যাম্পে বস্তাবন্দি রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ মার্চ ২০২৬ ১৭:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: জেলার উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি অবস্থায় নূর হালিমা (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নূর হালিমা কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা নূর আলমের মেয়ে। তার ক্যাম্প নিবন্ধন নম্বর (এমআরসি) ১৮২০৭-ই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পের ই ব্লক সংলগ্ন একটি ময়লার স্তূপের পাশে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় রোহিঙ্গারা। পরে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কুতুপালং পুলিশ ক্যাম্পকে অবহিত করেন। খবর পেয়ে কুতুপালং পুলিশ ক্যাম্পের সদস্যরা উখিয়া থানাকে জানালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শিশুটির মৃত্যুর কারণ এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর