Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ২১:৪৩

প্রতীকী ছবি।

কুমিল্লা: জেলার আদর্শ সদর উপজেলায় একটি ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের গোমতী নদীর চর সংলগ্ন কাচিয়াতলী এলাকার এক ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

জানা যায়, মঙ্গলবার সকালে গোমতী নদীর চরের পাশে একটি ডোবায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়েছে, মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর