Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারায়ণগঞ্জে ২ কোটি ৪০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৬ ১৭:৪৫

জব্দ করা নিষিদ্ধ পলিথিন

ঢাকা: নারায়ণগঞ্জে ২ কোটি ৪০ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ২০ হাজার ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (৮ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ বুধবার সকাল সাড়ে ৬টায় নারায়ণগঞ্জের শিবু মার্কেট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকায় সন্দেহজনক ২টি ট্রাক তল্লাশি করে প্রায় ২ কোটি ৪০ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ২০ হাজার ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় ড্রাইভার ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।’

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির বলেন, ‘পরে জব্দকৃত পলিথিন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতরের কাছে বিনষ্ট করার জন্য হস্তান্তর করা হয়। পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর