Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ২০:২২

প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নে পুকুরে ডুবে মো. আরাফাত হোসেন (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) উপজেলার নগরঘাটা ইউনিয়নের গাবতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন ওই গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল আরাফাত। কিছু সময় পর তাকে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় সন্ধান না মেলায় পরিবারের উদ্বেগ বাড়তে থাকে। একপর্যায়ে স্থানীয় লোকজন বাড়ির পাশের কাশেম সরদারের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। পরে সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে করেছেন।

এদিকে, আরাফাতের এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে গাবতলা গ্রামসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের বুকফাটা আর্তনাদ ও আহাজারিতে আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। এলাকায় নেমে আসে স্তব্ধতা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর