Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে ৮ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ১৭:১২

আটক হওয়া ব্যক্তি ও জব্দ হওয়া মাদক।

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় একটি নম্বর প্লেটবিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম সদরের মুক্তারাম এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের কাঙ্গালটারী গ্রামের মো. জাহিদ হাসান আঙ্গুর (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, অভিযানের সময় আসামির ব্যবহৃত মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। মোটরসাইকেলের হুকে ঝোলানো একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে থাকা পলিথিনে মোড়ানো দু’টি পোটলা থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে নম্বর প্লেটবিহীন ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজা ও মোটরসাইকেলসহ জব্দ করা আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা।

বিজ্ঞাপন

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুড়িগ্রাম সদর থানায় মামলা করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক শাহনেওয়াজ বলেন, ‘আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদককারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরণের অভিযান আরও জোরদার করা হবে।’

 

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর