Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩ দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করল শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ১৫:২৬

কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লা: বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজন এবং শিক্ষা মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে কুমিল্লায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ৩ দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো— দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই যেসব পরীক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা।

বিজ্ঞাপন

পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হলে আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার তাদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া এক এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী বলেন, ‘গতকাল অনেক পরীক্ষার্থী কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছে। তাদের দুর্ভোগের বিষয়টি কেউ গুরুত্ব দিচ্ছে না। তাই তাদের ন্যায্য দাবির প্রতি সংহতি জানাতে আমি এখানে এসেছি।’

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এক পরীক্ষার্থী বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে অনেকের পরীক্ষা প্রত্যাশা অনুযায়ী হয়নি। এই পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দুর্যোগ চলাকালে পরীক্ষা স্থগিত করা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি।’

উল্লেখ্য, সোমবার (১৩ জুলাই) কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে কোমরসমান পানি মাড়িয়ে অনেক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে পরীক্ষা পরিচালনা ও সার্বিক তদারকি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর