Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৬ ১২:৪৭

খাদে পড়ে যাওয়া সেলফি পরিবহন।

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার (১৯ জুলাই) সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন। তিনি ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের বাসিন্দা ছিলেন।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানান, সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাটুরিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে বরংগাইল এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে বাসের চালক হেলপার পলাতক রয়েছে। এ ঘটনা একটি মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর