Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ জুলাই ২০২৬ ১৭:৪৩

জসিম শেখের মরদেহ। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: জেলার কালুখালী উপজেলায় একটি পোল্ট্রি খামার থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রেললাইনের পাশের কাদের বিশ্বাস ও মো. সুমন বিশ্বাসের মালিকানাধীন ওই পোল্ট্রি খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জসিম শেখ উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের মৃত বিশু শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে খামারের নেট কেটে ভেতরে প্রবেশ করে জসিম। ধারণা করা হচ্ছে, তিনি প্রায় ৫০ কেজি ওজনের একটি পোল্ট্রি ফিডের বস্তা সরানোর চেষ্টা করছিল জসিম। এ সময় ভারী বস্তাটি তার শরীরের ওপর পড়ে যায়। দীর্ঘ সময় চাপা পড়ে থাকায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোববার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

কালুখালী থানার অফিসার অফিসার (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর