Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যৌন হয়রানির চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকা, কিশোর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ২১:১৭

গ্রেফতার হওয়া কিশোর।

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে যৌন হয়রানির চেষ্টায় ব্যর্থ হওয়ায় পাঁচ বছরের এক শিশুর মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) উপজেলার কয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত ওই কিশোরের নাম ইয়াসিন (১৬)। সে একই এলাকার মিজানুর রহমানের ছেলে। পরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে স্থানীয় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুই শিশুকে জোর করে নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত ইয়াসিন। এ সময় সাত বছর বয়সি এক শিশুকে ভয় দেখাতে তার গলায় ছুরি ধরে চুপ থাকতে বলা হয়। অপরদিকে পাঁচ বছরের আরেক শিশু চিৎকার শুরু করলে ক্ষিপ্ত হয়ে তার মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। পরে শিশু দু’টি সেখান থেকে পালিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিশোর শিশুদের প্রতি অশালীন আচরণের উদ্দেশ্যে তাদের টেনে নিয়ে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেছে। বাধার মুখে পাঁচ বছর বয়সি শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার বিষয়টিও সে স্বীকার করেছে।’

এদিকে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্লীলতাহানিমূলক আচরণের অভিযোগে কুমারখালী থানায় মামলা দায়ের করেছেন।

 

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর