Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিস্তায় জেলের জালে ধরা পড়ল ৭ ফুট লম্বা অজগর

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১৯:২৮

জেলের জালে ৭ ফুট লম্বা অজগর।

নীলফামারী: জেলার ডিমলা উপজেলায় তিস্তা নদীতে মাছ ধরার জন্য পাতা চায়না জালে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ আটকা পড়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে ডিমলা উপজেলার ১ নম্বর পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ বিজিবি ক্যাম্প এলাকার তিস্তা নদী থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তারা সাপটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ জুলাই) রাতে স্থানীয় বাসিন্দা মশিয়ার রহমান মাছ ধরার জন্য তিস্তা নদীতে চায়না জাল পেতে রাখেন। পরেরদিন বুধবার সকালে জাল তুলতে গিয়ে দেখতে পান জালে একটি অজগর সাপ আটকা পরেছে। তিনি স্থানীয়দের সহায়তায় জালসহ সাপটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি আশপাশে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সাপটি দেখতে তার বাড়িডে ভিড় জমান। পরে খবর পেয়ে জেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।

বিজ্ঞাপন

জেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশি কান্ত মালাকার বলেন, ‘খবর পেয়ে আমরা ৭ ফুট লম্বা অজগর সাপটি উদ্ধার করেছি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সাপটি রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর