Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ী কারাগারে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৬ ২০:১৬

মরদেহ। প্রতীকী ছবি।

রাজবাড়ী: রাজবাড়ী কারাগারে হত্যা, অস্ত্র ও মারামারিসহ সাতটি মামলার বিচারাধীন আসামি তুষার বিশ্বাস (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে জেলা সদর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত তুষার বিশ্বাস পাংশা উপজেলার বনগ্রাম নতুনপাড়া গ্রামের শশধর বিশ্বোসের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, তুষার বিশ্বাসের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মারামারিসহ পাংশা থানায় ছয়টি ও গোয়ালন্দ থানায় একটি মামলা বিচারাধীন রয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, ‘কারাগার থেকে আনার পর তুষার বিশ্বাসকে মৃত অবস্থায় পাওয়া যায়। ইসিজি পরীক্ষার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।’

বিজ্ঞাপন

রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ বলেন, ‘সকালে নাস্তার পর তুষার বিশ্বাস বুকে ব্যথা অনুভব করেন। এরপর কারাগারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সদর হাসপালে নেওয়া হয়। সেখানের তার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর