Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় জেলা কারাগারের হাজতি মিলন হোসেন (৪০) মারা গেছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত হাজতি মিলন হোসেন দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বিল্লাল হোসেন মালিতার ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর দামুড়হুদা মডেল থানায় মারামারি করার কারণে অভিযুক্ত একটি মামলায় চুয়াডাঙ্গা আদালতে হাজিরা দিতে গেলে বিচারক মিলনকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। মামলাটি দায়ের হওয়ার পর থেকে তিনি নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছিলেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে মিলন জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার পর তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

দামুড়হুদা মডেল থানার এসআই সাইফুল জানান, গত ২৮ আগস্ট মারামারির ঘটনায় মিলনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। পরে ৪ সেপ্টেম্বর তিনি আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা.ওয়াহিদ মাহমুদ রবিন জানান, চিকিৎসাধীন অবস্থায় মিলনের মৃত্যু হয়েছে৷ ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার ফখরউদ্দিন জানান, মিলন হোসেন গত ৪ সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন। রোববার রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৯

আরো

সম্পর্কিত খবর