Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১০০০ টাকার জন্য যুবককে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ১৬:৩৭

গ্রেফতার শাহীন মোল্লা।

সিরাজগঞ্জ: ধারের ১ হাজার টাকা পরিশোধ না করায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক যুবককে হত্যার ঘটনায় আট মাস পর প্রধান আসামি মো. শাহীন মোল্লাকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

শনিবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আমবাগান ইউটার্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, নিহত শুভ প্রায় এক মাস আগে আসামি শাহীন মোল্লার কাছ থেকে ১ হাজার টাকা ধার নিয়েছিলেন। ওই টাকা ফেরত দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখে শাহীন ও তার সহযোগীরা শুভকে বেলকুচির তামাই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডেকে নিয়ে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত শুভকে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেদিন রাতেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বেলকুচি থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব শাহীন মোল্লাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ বলেন, ‘চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান আসামিকে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রোববার (২৬ জুলাই) বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।’

 

 

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর