Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোপালগঞ্জে গাড়ি চাপায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ১৪:২২

নিহত বৃদ্ধা।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে গাড়ি চাপায় অজ্ঞাত (৭০) এক বৃদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনউজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, গোপীনাথপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে অজ্ঞাত কোনো গাড়ি ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে মহাসড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে খবর দিলে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহত বৃদ্ধার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পিবিআই কাজ করছে। ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানান ওসি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর