Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৬ ১৬:১১

মরদেহ। প্রতীকী ছবি।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় জুলেখা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) রাতে মুকসুদপুর উপজেলার দিগনগর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জুলেখা বেগম মুকসুদপুর উপজেলার বাগাট গ্রামের জফসের ফকিরের স্ত্রী।

ওসি মামুন বলেন, ‘রাতে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার সময় দিগনগর ব্রিজ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন জুলেখা বেগম। এ সময় একটি অজ্ঞাত পরিবহণের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

ওসি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর