Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৬ ২৩:২৪

প্রতীকী ছবি।

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরে ডুবে আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৫ টার দিকে উপজেলার ৩ নম্বর ডমুরিয়া ইউনিয়নের নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আরাফাত ওই গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আরাফাত। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এর একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রসুল আহমেদ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর