Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, ২ ঘণ্টায়ও সারেনি

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৬ ১৮:২৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ১৮:২৮

জাপান থেকে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা: জাপান থেকে ঢাকায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে আছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৭ ফ্লাইটটি। দুই ঘণ্টা পেরিয়ে গেলেও ত্রুটি সারানো সম্ভব হয়নি। এ অবস্থায় প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের সদস্যরা বিমান থেকে নেমে গেছেন এবং অন্য যাত্রীদেরও নেওয়া হয়েছে বিমানবন্দরের লাউঞ্জে। ফলে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা করতে রাত সাড়ে ১০টার বাজতে পারে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রায় বিলম্বের কথা জানান। পরে বিমানটি টারমাকে ফিরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিমানের পাইলট ইমামুল জানিয়েছেন, প্রকৌশলীরা ত্রুটি সারাতে কাজ করছেন। এ জন্য আরও দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে।

জানা গেছে, পুশব্যাকের পর রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটি ধরা পড়লে উড্ডয়ন স্থগিত করা হয়। এতে উড়োজাহাজটি বিমানবন্দরে আটকে পড়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নে বিলম্ব হচ্ছে। ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর