Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ০৯:৩১

নিহত বাংলাদেশি তারা মিয়া

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে বিজিবি।

লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, রোববার ভোর ৪টার দিকে একদল চোরাকারবারি কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় যাওয়ার সময় বিএসএফ গুলি চালায়। এতে তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নিহত তারা মিয়ার বিরুদ্ধে চোরাকারবারের একটি মামলাও রয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে বলেও জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর