Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় বাসের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৬ ১১:৫৯

প্রতীকী ছবি।

সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় আনন্দ দাস (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহ ব্রিজের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনন্দ দাস পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আনন্দ দাস মহাসড়কের পাশ দিয়ে মর্নিং ওয়াক করছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪৪৬২) তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে প্রায় ২০ হাত দূরে পানিতে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমরা ঘটনাস্থল ভিজিট করেছি। তবে যেহেতু দুর্ঘটনা ঘটেছে সড়কে, তাই সেটা হাইওয়ে পুলিশ দেখবে। তবে সোহাগ পরিবহণের নামে নিয়মিত মামলা দায়ের করার কার্যক্রম চলছে।’

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর বাসটি রাস্তার পাশে কাত হয়ে পড়ে থাকলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ বর্তমানে তার নিজ বাড়িতে রয়েছে।

ঘটনার খবর পেয়ে খর্নিয়া হাইওয়ে থানাকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর