Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রকোনায় বাবাকে খুনের অভিযোগে ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৬ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৮

মরদেহ। প্রতীকী ছবি

নেত্রকোনা: নেত্রকোনার মদনে বাবা-ছেলের কথা কাটাকাটির একপর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এলাহী পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইয়াসিন দা দিয়ে তার বাবাকে কুপিয়ে আহত করেন। স্বজনরা আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মদন থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইয়াসিনকে আটক করে।

বিজ্ঞাপন

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দীন করিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর