Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে পদ্মার পানি বাড়লেও এখনো বিপৎসীমার নিচে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৫

পদ্মা নদী।

রাজবাড়ী: উজান থেকে নেমে আসা ঢলে রাজবাড়ীর পদ্মা, গড়াই ও হড়াইসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বাড়লেও জেলার তিনটি গেজ স্টেশন পয়েন্টে এখনো পর্যন্ত বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তাজমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রাজবাড়ীর পদ্মা, গড়াই ও হড়াই নদীর অংশে পানি বাড়লেও এখনো কোথাও বিপৎসীমা অতিক্রম করেনি। তবে এখনো পর্যন্ত জেলার কোনো পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেনি। তবে পানি আরও বাড়ার শঙ্কা রয়েছে।’

রাজবাড়ী পাউবোর সর্বশেষ তথ্য অনুযায়ী, গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি ৭ দশমিক ৬৯ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপৎসীমা ৮ দশমিক ২০ মিটার। অর্থাৎ পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

মহেন্দ্রপুর পয়েন্টে পদ্মা ও গড়াই নদীর পানি ৮ দশমিক ৬৮ মিটার। এ পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৫০ মিটার। পানি বিপৎসীমার ১ দশমিক ৮২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাংশার সেনগ্রাম পয়েন্টে পদ্মার পানি ১০ দশমিক ১৭ মিটার উচ্চতায় রয়েছে। সেখানে বিপৎসীমা ১০ দশমিক ৫২ মিটার। পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কামারখালী ব্রিজ পয়েন্টে গড়াই নদীর পানি ৭ দশমিক ৫৫ মিটার উচ্চতায় রয়েছে। এ পয়েন্টে বিপৎসীমা ৭ দশমিক ৭৫ মিটার। অর্থাৎ পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, পদ্মা ও গড়াই এবং হড়াই নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনো পর্যন্ত জেলার কোথাও বন্যা পরিস্থিতি দেখা দেয়নি।