Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১১ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৭

সিরাজগঞ্জ: জেলার কামারখন্দে একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত  হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয় ও রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি হালুয়াকান্দি রেলব্রিজ অতিক্রম করছিল। এ সময় রেললাইনে থাকা ওই মধ্যবয়সী পুরুষ চলন্ত ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি জামতৈল রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে জানানো হয়। স্থানীয়দের ভাষ্য, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুর্ঘটনার সময় তার শরীরে কোনো পোশাক ছিল না বলেও জানান তারা।

বিজ্ঞাপন

জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার (ইনচার্জ) আবু হান্নান বলেন, ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর