Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২২

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরের মো. এরশাদ (৪৫) নামের এক কৃষক মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্বন্দ্বীপের জাহাজমারা এলাকার মেঘনা নদীর তীরে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

নিহত এরশাদ উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামের আবদুস সোবহানের ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং চার সন্তানের বাবা ছিলেন।

এ বিষয়ে নিহতের ভগ্নিপতি মো. নূরউদ্দিন বলেন, ‘গত রোববার তিনি মাছ ধরার জন্য ঠেলা জাল নিয়ে স্বন্দ্বীপের জাহাজমারা এলাকার মেঘনা নদীতে যান। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ ছিল না। পরে মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন নদীর তীরে জালসহ তার মরদেহ ভাসতে দেখে।’

বিজ্ঞাপন

নূরউদ্দিনের ভাষ্য, ‘এরশাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান বলেন, ‘নিহতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। ঘটনাস্থল থেকে তারা মরদেহ নিয়ে ঘাটে আসছে। সেখানে মরদেহ দেখে শরীরে কোনো আঘাতের চিহৃ না থাকলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর