Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুবি শিক্ষিকার ছেলে নিখোঁজ, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

কুবি করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৫

নিখোঁজ অপ্রতিম।

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিম (১৩) নিখোঁজ হয়েছে। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ছেলেকে ফিরে পেতে সবার সহযোগিতা চেয়েছেন নাহিদা বেগম।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর অপ্রতিম আর ফেরেনি বলে জানান তার মা। এ ঘটনায় অপ্রতিমের বাবা কে. এম. ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অপ্রতিম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার উচ্চতা প্রায় ৫ ফুট, ওজন ৪০ কেজি। গায়ের রং শ্যামলা এবং চুল কালো। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখনো পর্যন্ত তার সন্ধান পাননি।

বিজ্ঞাপন

ড. নাহিদা বেগম তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনে ছবিতে দেওয়া পাঞ্জাবিটা ছিল। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসে নাই। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাতজোড় করছি—আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) দেওয়া আরেকটি পোস্টে ছেলের হাতে আইফোন থাকা প্রসঙ্গে অধ্যাপক নাহিদা লেখেন, ‘প্লিজ উলটা পালটা জিজ্ঞেস করার জন্য ফোন দেবেন না। আমার ছেলেকে সেধে আইফোন দিয়ে পাঠাইনি। ও লুকিয়ে নিছে। পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, আমার কর্মক্ষেত্রের সব ছাত্র, সহকর্মী সবাই একযোগে কাজ করছে। সারারাত অভিযান চালিয়েছে। এখনো চলছে। ওর সব বন্ধুর বাসায় বাসায় যাওয়া হচ্ছে। মুন এলার্টকেও জানানো হয়েছে। প্লিজ সবাই শুধু আমার ছেলের জন্য দোয়া করেন। পারলে প্রশাসনিকভাবে সহায়তা করুন। আপনাদের কাছে হাত জোড় করি কোনো তথ্য পেলেই সঙ্গে সঙ্গে জানাবেন। ছেলেকে ফিরে পেলে আমি নিজেই সবাইকে জানাব।’

অপ্রতিমের সন্ধান পেলে তার বাবা কে. এম. ফিরোজ শাহরিয়ারের মুঠোফোন নম্বরে ০১৭১৯৬২৫৬৯০-এ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর