Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন

কুবি করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৯

কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন।

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। যোগদানের তারিখ থেকে আগামী দুই বছর তিনি দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মজিবুর রহমান মজুমদারের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিমের প্রক্টর হিসেবে দায়িত্বের মেয়াদ ২২ সেপ্টেম্বর অপরাহ্ণে শেষ হবে। এর পরিপ্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন অনুযায়ী, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেনকে তার স্থলে পরবর্তী দুই বছরের জন্য প্রক্টর হিসেবে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম প্রক্টর হিসেবে ২ বছরের দায়িত্ব পান। তার মেয়াদ শেষ হওয়ার পর নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পাচ্ছেন ড. মো. শাহাদাৎ হোসেন।

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে সিম্ফনি মোবাইল
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৫

আরো

সম্পর্কিত খবর