Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

প্রতীকী ছবি।

যশোর: জেলার চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ফুলসারা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- উপজেলার ফুলসারা গ্রামের আরিফ হোসেন ঢালির ছেলে আবু হুরাইরা (৪) ও তার ভাগ্নে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রহেলাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদ হাসান ( ৩)।

জানা যায়, রোববার বিকেল ৫টার দিকে দুই শিশু বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় পরিবারের লোকজনের অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে দুই শিশুকে উদ্ধার করেন। তাদেরকে উদ্ধার করে চৌগাছা আনিছুজ্জামান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো

সম্পর্কিত খবর