চাঁদপুর: ‘বৃক্ষ রোপণ করি, সবুজ-সুন্দর পরিবেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় খোকন স্মৃতি সমাজকল্যাণ সংঘের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের পাটোয়ারী বাড়িতে এ চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খোকন স্মৃতি সমাজ কল্যাণ সংঘের সভাপতি ইলা ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কচুয়া উপজেলা সমাজসেবা অফিসার আবু ইসহাক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকন স্মৃতি সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া সমাজসেবা অফিসের সহকারী মো. সাব্বির আহমেদ, সমাজসেবা অধিদফতরের রোগী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রিয়াদ, সদস্য মাইনুল ইসলাম মোহন, খোকন স্মৃতি সমাজ কল্যাণ সংঘের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, সদস্য মিজানুর রহমান, তোফায়েল হোসেন মোহন প্রমুখ।

অনুষ্ঠান শেষে স্থানীয় উল্লেখযোগ্য সংখ্যক নারী-পুরুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।