Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে টেনিসের আন্তর্জাতিক আসর শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৬ ১৪:৪৩

রাজশাহী: বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ৩১তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়ানশিপ।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিরা।

​আন্তর্জাতিক টেনিস ফেডারেশন অনুমোদিত এ প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। বালকদের মধ্যে থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল এবং বালিকাদের মধ্যে ভারতের শেখ শাজফা শীর্ষ র‍্যাংকিংয়ের খেলোয়াড় হিসেবে লড়াই করবেন।

স্বাগতিক রাজশাহীর ৫ জন খেলোয়াড়ের মধ্যে রাকিন রহমান ও বকুল আলী সরাসরি মেইন ড্রয়ে অংশ নিচ্ছেন। টুর্নামেন্টটি ৫ থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে, যেখানে একক (৩২ জন) ও দ্বৈত (১৬ দল) ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

​রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বক্তব্য দেন।

বক্তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে দেশীয় উদীয়মান খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

প্রতিযোগিতায় হোয়াইট ব্যাজ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতের জয় মুখার্জী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর