Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৬ ১৪:৪২

অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু।

পটুয়াখালী: কলাপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তার পদ স্থগিত করা হয়।

ওই নোটিশে হাফিজুর রহমান চুন্নুকে উদ্দেশ্য করে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে আপনার কলাপাড়া উপজেলা সাধারণ সম্পাদকের পথ স্থগিত করা হলো। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর মানিব্যাগ চুরির অপবাদে জিসান (১২) নামের এক শিশু ও তার মা নাজমা বেগম (৩৫) কে বেত্রাঘাত করার অভিযোগ উঠে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে। এঘটনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশ হয় এবং মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার পদ স্থগিত করা হয়েছে। সে দলীয় কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন না। যদি কোনো নেতাকর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা সমাজ বিরোধী কাজে জড়িত থাকে, ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও ঠিক এভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর