Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৬ ১৪:৩০

গ্রেফতারকৃত ব্যক্তি।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ শামীম হোসেন ওরফে ফটিক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইলফোন জব্দ করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর গ্রামে নরেন্দ্রপুর থেকে হাকিমপুর বিওপিগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত শামীম হোসেন চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর ইউনিয়নের নবাব জায়গীর এলাকার জালাল উদ্দীনের ছেলে। বর্তমানে তিনি স্বরূপনগর এলাকায় বসবাস করেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে এসআই মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে শামীমের হেফাজত থেকে ১৫০ গ্রাম হালকা বাদামি রঙের হেরোইন, একটি মোটরসাইকেল এবং একটি আকাশি রঙের বাটন মোবাইলফোন জব্দ করা হয়।

পরে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, মাদক ও সন্ত্রাসমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে মাদক ও অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এক মঞ্চে জেমস ও হাসান
১৪ অক্টোবর ২০২৬ ১৬:১৩

আরো

সম্পর্কিত খবর