Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার অফিস থেকে ২ কেজি হেরোইন উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৬ ১৭:২২ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১৭:৫৮

উদ্ধারকৃত হেরোইন।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শান্তির মোড় এলাকার একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে দুই কেজি কথিত হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত সন্দেহে এক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার শান্তির মোড় এলাকায় এ. জে. আর. ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পলাতক ওই মাদক ব্যবসায়ী হেরোইনগুলো বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিলেন। পরে সেগুলো কুরিয়ারের মাধ্যমে ঢাকার মিরপুরে পাঠানোর জন্য এজেন্সিতে বুকিং দিয়ে যান। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করেনি পুলিশ।

বিজ্ঞাপন

এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে ও এসআই ইমরান হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানিয়েছে, মাদক, চোরাচালান ও সন্ত্রাসমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর