Saturday 31 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় পাসের হার ৪৩.৪৫%, ২ কলেজের সবাই ফেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৬ ১৮:৩১

সাতক্ষীরা: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরা জেলার পাসের হার ৪৩ দশমিক ৪৫ শতাংশ। জেলার ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ হাজার ৫৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫ হাজার ৩৬ জন।

শনিবার (৩১ অক্টোবর) যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা যায়।

এদিকে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরা জেলার দুটি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী জানান, সাতক্ষীরা সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ এবং শ্যামনগরের এ কে ফজলুল হক এমসি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।

বিজ্ঞাপন

ইসলামিয়া মহিলা কলেজ থেকে ৩ জন এবং এ কে ফজলুল হক এমসি কলেজ থেকে ৪৯ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

তিনি আরো জানান, সাতক্ষীরায় পাসের সংখ্যায় ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন। সাতক্ষীরা জেলা থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫ হাজার ৯২৪ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ২ হাজার ১৫৭ জন। অন্যদিকে, ৫ হাজার ৬৬৭ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ২ হাজার ৮৭৯ জন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর