Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগের নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৬ ১৮:০৭

বরিশাল: ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ইউনিয়ন ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
‎
রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া ব্যক্তির নাম মো. সিরাজ মোল্লা (৩৬) । তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার)।

এ ঘটনার পর দপদপিয়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

‎‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেফতার করে। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তিন ভাইসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশের পিকআপভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

বিজ্ঞাপন

ওসি সোহাগ আরও বলেন, সিরাজ মোল্লার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তাকে গ্রেফতার করা হলে তার পরিবারের সদস্যরা ছিনিয়ে নিয়ে যান। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর