Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৬ ১১:৩৭

শামছুর রহমান টিপু এবং শিহাবুর রহমান শিহাব।

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই শামছুর রহমান টিপুকে (৬২) তার ছেলেসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের  হাসপাতাল গেইট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে ও বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং তার ছেলে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শিহাবুর রহমান শিহাব (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শামছুর রহমান টিপু ও তার ছেলে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তাদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। পরে সেখান থেকে বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর