Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবকের ৭ বছরের কারাদন্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৬ ১৫:২৬

জজ কোর্ট, ফরিদপুর। ছবি: সংগৃহীত

ফরিদপুর: জেলার ভাঙ্গায় ৫ম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার দায়ে সুমন হাওলাদার (২২) নামের যুবককে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা ওই শিক্ষার্থী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে পড়ালেখা করতো। ২০২৪ সালের ২৬ জুন ওই স্কুল শিক্ষার্থী বাড়িতে একা থাকার সুযোগে সুমন হাওলাদার তার বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই শিক্ষার্থীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তবে সুযোগ বুঝে পালিয়ে যায় সুমন হাওলাদার। পরদিন ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

২০২৪ সালের ২৪ অক্টোবর আদালতে মামলার চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্য ও শুনানি শেষে আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন আদালতের বিচারক।

সত্যতা নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, ৫ম শ্রেণির শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার দায়ে সুমন হাওলাদার নামের যুবককে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

তিনি আরো জানান, এই রায়ের মধ্য দিয়ে সমাজে এ ধরনের ঘটনার প্রবণতা কমে আসবে বলে মনে করি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর