Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবির ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ০০:০১

প্রতীকী ছবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এএফ রহমান হলের পাশের ফুটপাত থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার হবে আনুমানিক একদিন।

বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এর পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) তারক কুমার হালদার জানান, রাতে ট্রিপোল নাইনের মাধ্যমে খবর পেয়ে এএফ রহমান হল ও গিয়াস উদ্দিন আবাসিক এলাকার মাঝামাঝি ফুটপাতে মৃতদেহটি পাওয়া যায়। এ সময় মরদেহটি একটি সাদা বাজারের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, কেউ মৃত অবস্থায় নজবাতকটি সেখানে ফেলে রেখে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর