Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বংশালে হেলমেটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ২০:২১

বংশালে হেলমেটের গোডাউনের আগুন। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর বংশালের মুকিম বাজার এলাকায় ৬তলা ভবনের ২য় তলায় হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (১৬ আগস্ট) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম তিনি এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে রাজধানীর বংশালের মুকিম বাজার এলাকায় ৬ তলা ভবনের ২য় তলায় হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। সন্ধ্যা ৬টা ৮ মিনিটের দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।

আনোয়ারুল ইসলাম বলেন, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর