Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে লোহার রড পেটে ঢুকে নিরাপত্তাকর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৬ ১২:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় রডবোঝাই একটি ট্রাকের ধাক্কায় আবদুল মান্নান (৬১) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল পাঁচটার দিকে কসমোপলিটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নান নোয়াখালী সদর উপজেলার কাশিপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কসমোপলিটন এলাকার একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন মান্নান। বিকেলে একটি রডবোঝাই ট্রাক ঢালু সড়ক বেয়ে ওপরে উঠছিল। ট্রাকটির পেছনের অংশে কয়েকটি রড বের হয়ে ছিল। একপর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে নেমে গেলে একটি রড মান্নানের শরীরে ঢুকে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, মান্নান কসমোপলিটন এলাকার একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, রাত পৌনে ১০টার দিকে নিহত ব্যক্তির স্বজনেরা নোয়াখালী থেকে চট্টগ্রামে এসেছেন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর