Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুলিয়াখালী সৈকতে সাঁতারে নেমে স্কুলছাত্র নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ১১:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম: চট্টগ্রামে সীতাকুণ্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে জোয়ারের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন দশম শ্রেণির এক শিক্ষার্থী।

শনিবার (২৩ মে) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থী মো. রিফাত শেখ (১৬) কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার মোহাম্মদ খায়রুল শেখের পুত্র এবং গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ৫ জনের একটি পর্যটক দল সাগরে সাঁতার কাটতে নামে। একপর্যায়ে জোয়ারের কবলে পড়ে ৫ জনই ডুবতে শুরু করলে স্থানীয়রা দ্রুত বোট নিয়ে এগিয়ে আসে। এলাকাবাসী চার সহপাঠীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও রিফাত প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা সুমন জানান, ওই ছাত্ররা সাঁতার কাটতে নামার আগে স্থানীয়রা তাদের সেখানে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু তারা সেই নিষেধ অমান্য করে পানিতে নেমে বিপদে পড়ে। উল্লেখ্য, ইতঃপূর্বেও ওই স্থানে বেশ কয়েকজন পর্যটক প্রাণ হারিয়েছেন বলে তারা জানান।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে বিকাল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় এবং সাগর উত্তাল থাকায় উদ্ধার কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। নিখোঁজ রিফাতকে খুঁজে বের করতে আগামীকাল ভোর ৫টা থেকে ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করবে।

 

সারাবাংলা/এসএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর