Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশ দেখে গাড়ি ফেলে পালালো মাদক কারবারিরা, ৫০ কেজি গাঁজা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৬ ১২:৫০

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনা পাহাড় বেদেপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সিলভার রঙের একটি প্রাইভেটকার তল্লাশি করে প্লাস্টিকের তিনটি বস্তা উদ্ধার করা হয়। বস্তায় থাকা ২৫টি পোটলা থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রতিটি পোটলায় ছিল দুই কেজি করে গাঁজা। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৩-৪ জন মাদককারবারি পালিয়ে যায়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর