Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মদের আসর থেকে গ্রেফতার ওষুধ দোকানির কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ০০:০৫

দণ্ডপ্রাপ্ত আসামি সঞ্জয় বিশ্বাস

চট্টগ্রাম: মদের আসর থেকে গ্রেফতারের পর চট্টগ্রাম নগরীর হাজারী লেইনের এক পাইকারি ওষুধ দোকানিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডিত ওই ব্যক্তির নাম সঞ্জয় বিশ্বাস (৪০)। তিনি বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের দক্ষিণ সারোয়াতলী গ্রামের পদ্মপুকুর পাড় এলাকার সাবেক ইউপি সদস্য মৃত দিলীপ বিশ্বাসের ছেলে। নগরীর হাজারী লেইনের মেসার্স আর মহাশয় নামে একটি পাইকারি ওষুধের মালিক তিনি।

সোমবার (১৭ আগস্ট) রাতে দক্ষিণ সারোয়াতলী গ্রামের আইচবাড়ির পুকুরপাড়ে বসা মদের আসরে অভিযান চালায় বোয়ালখালী থানা পুলিশ। এসময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ সঞ্জয় ও তার এক সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। রাতেই তাদের উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়।

বিজ্ঞাপন

সহকারী কমিশনার কানিজ ফাতেমা বলেন, পুলিশের বক্তব্য অনুযায়ী, দক্ষিণ কনজুরি (সারোয়াতলী) গ্রামে এক পূজামণ্ডপের পাশে একটি বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। তাদের পুকুরপাড়ে গত রাতে মদের আসর বসানো হয়। ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ গিয়ে দুজনকে ধরে ফেলে। কয়েকজন অবশ্য পালিয়ে যায়। তাদের আচরণ খুবই অসংলগ্ন ছিল।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি পরীক্ষা করে সঞ্জয়সহ দুজনকে নেশাগ্রস্ত বলে লিখিত রিপোর্ট দেন। এর ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারায় দুজনের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা এবং তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রাতেই কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কানিজ ফাতেমা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর