Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিজ মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি, হাসপাতালে সাবেক ব্যাংকারের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৬ ১৭:৫৫

প্রতীকী ছবি।

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং এলাকায় নিজ মাথায় পিস্তল ঠেকিয়ে গুলির পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শাহিদ হোসেন (৪৫) নামের ব্যাংকের সাবেক এক কর্মকর্তা।

শনিবার (২২ আগস্ট) সকালে স্থানীয় ইমাম হোসেনের বাড়িতে ড্রয়িংরুমে এ ঘটনা ঘটে। শাহিদ হোসেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং স্থানীয় মৃত ইকবাল হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বলেন, ‘সকালে হাজীপাড়া এলাকার বাসায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেন শাহিদ হোসেন। গুলিবিদ্ধ অবস্থায় পৌনে ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়েছে’।

বিজ্ঞাপন

এ ঘটনায় পিস্তলটি কীভাবে তার কাছে এলো এবং কেন তিনি গুলি চালিয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিহতের স্ত্রী শারমিন বলেন, আমার স্বামীর মানসিক সমস্যা ছিল। তবে তিনি পুরোপুরি অসুস্থ ছিলেন না। তিনি আগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে চাকরি করতেন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বদলি করা হলে পরে তিনি চাকরি ছেড়ে দেন’। পিস্তলটি কোথা থেকে পেয়েছে। বলতে পারছি না।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম সারাবাংলাকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, পিস্তলটি অবৈধ ছিল। তার পরিবারের সঙ্গে হাসপাতালে কথা বলেছি। পিস্তলটি কীভাবে তার কাছে এসেছে, সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর